একটি সুস্থ-সুন্দর পরিবেশে বেড়ে উঠবে সন্তান- আগামী প্রজন্ম- এটাই স্বপ্ন।

Jul 07, 2026 Admin
একটি সুস্থ-সুন্দর পরিবেশে বেড়ে উঠবে সন্তান- আগামী প্রজন্ম- এটাই স্বপ্ন।
ছোট জায়গা তাই বলে কিন্তু স্বপ্নটা ছোট না। টিনের চালে মনমাতানো বৃষ্টির রিমঝিম শব্দ সাথে খিচুরী আর ইলিশ ভাজা। দক্ষিণপূর্ব কোনের বিশাল বারান্দায় বসে সকালের চায়ের কাপে চুমুক দিয়ে সূর্যোদয় দেখা। স্লাইডিং জানালার বদলে সুইং জানালা থাকায় শোবার ঘরগুলোতে সারাদিন আলো-বাতাস খেলা করবে। লিভিং ডাইনিং একসাথে হওয়ায় পরিবারের সকলে মিলে জমবে আড্ডা আর মুড়ির নাড়ু খেতে খেতে টিভিতে বাংলার টাইগারদের চার-ছয় মারাতো আছেই। স্কাইলাইট দিয়ে ঘরের গরম বাতাস যেমন বের হবে, আবার শুয়ে শুয়ে দেখা যাবে নীল আকাশ। টিনের নিচে ইন্সুলেটর থাকায় গরমে ঘর থাকবে ঠান্ডা আর শীতে গরম। পশ্চিমের জানালা দিয়ে গনগনে সূর্যের আলো এসে বাথরুমকে রাখবে জীবানুমুক্ত।

একটি সুস্থ-সুন্দর পরিবেশে বেড়ে উঠবে সন্তান- আগামী প্রজন্ম- এটাই স্বপ্ন।